Wellbeing Publication

Wellbeing Publication
Sale!
,

আপনিও পাবেন ক্যান্সার থেকে মুক্তি

Original price was: 299.00৳ .Current price is: 255.00৳ .

Categories: ,

ক্যান্সার এমন একটি রোগ, যেখানে আমাদের শরীরের কিছু কোষ স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে শুরু করে। সাধারণ অবস্থায় শরীরের কোষগুলো একটি নির্দিষ্ট নিয়ম মেনে জন্মায়, কাজ করে এবং সময় হলে ধ্বংস হয়ে যায়। কিন্তু যখন কোষের জিনে (DNA) পরিবর্তন বা মিউটেশন ঘটে, তখন কিছু কোষ আর সেই স্বাভাবিক নিয়ম মেনে চলে না। তারা ক্রমাগত বিভাজিত হতে থাকে এবং অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে টিউমার সৃষ্টি করতে পারে।
অনেক ক্ষেত্রে এই ক্যান্সার কোষ শরীরের এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে মেটাস্টেসিস (Metastasis) বলা হয়।
বর্তমান বিশ্বে ক্যান্সার অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। চিকিৎসাবিজ্ঞানে বিষয়কর অগ্রগতি সত্ত্বেও প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে আশার কথা হলো—অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, আবার অনেক ক্ষেত্রে সময়মতো শনাক্ত ও সঠিক চিকিৎসার মাধ্যমে রোগী সম্পূর্ণ সুস্থ জীবনেও ফিরে যেতে পারেন।
পাঁচ বছর আগে, অর্থাৎ ২০২০ সালে, বিশ্বব্যাপী প্রায় ২৩ লাখ নারী নতুন করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৬ লাখ ৮৫ হাজার নারী এই রোগে মৃত্যুবরণ করেন। বর্তমানে ব্রেস্ট ক্যান্সার বিশ্বের নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সার। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে প্রতি বছর ৩২ লাখেরও বেশি নতুন ব্রেস্ট ক্যান্সারের রোগী শনাক্ত হতে পারেন, এবং মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়—সচেতনতা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসার কোনো বিকল্প নেই।
বাংলাদেশের চিত্রও উদ্বেগজনক। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ১৩ হাজারেরও বেশি বাংলাদেশি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন, যা আমাদের দেশের নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যান্সার। দুঃখজনক হলেও সত্য, এদের একটি বড় অংশ চিকিৎসকের কাছে পৌঁছান রোগের অনেক দেরিতে, যখন চিকিৎসা আরও জটিল, ব্যয়বহুল এবং কঠিন হয়ে পড়ে।
পৃথিবীতে নানা ধরনের ক্যান্সার রয়েছে—যেমন ফুসফুসের ক্যান্সার, গলার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, কোলোরেক্টাল (কোলন) ক্যান্সার, লিভার ক্যান্সার, রক্তের ক্যান্সার (লিউকেমিয়া), জরায়ুমুখের ক্যান্সার, ত্বকের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার। প্রতিটি ক্যান্সারের কারণ, ঝুঁকির উপাদান, লক্ষণ, রোগ নির্ণয়ের পদ্ধতি এবং চিকিৎসা ভিন্ন।
এই বইয়ে সব ধরনের ক্যান্সার নিয়ে আলোচনা করা হয়নি। বরং নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এবং সচেতনতার মাধ্যমে যার বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব—ব্রেস্ট ক্যান্সার—সেই বিষয়টিকেই কেন্দ্র করে এই বইটি লেখা হয়েছে।
এই বইয়ের উদ্দেশ্য শুধু রোগ সম্পর্কে তথ্য দেওয়া নয়। আমার লক্ষ্য হলো সহজ ভাষায়, বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এমন একটি নির্ভরযোগ্য দিকনির্দেশনা তুলে ধরা, যা একজন নারী, তার পরিবার এবং তার পরিচর্যাকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমি চাই, এই বই পড়ে একজন নারী যেন ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ চিনতে পারেন, সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হন, চিকিৎসা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন এবং সাহস ও আশাকে সঙ্গে নিয়ে সুস্থতার পথে এগিয়ে যেতে পারেন।
কারণ—
সবকিছুরই একটি প্যাটার্ন রয়েছে, আর প্রতিটি প্যাটার্নই পরিবর্তন করা সম্ভব।
ভয়ের প্যাটার্ন ভেঙে দিন।
আশার প্যাটার্ন গড়ে তুলুন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আপনিও পাবেন ক্যান্সার থেকে মুক্তি”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top